রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিবেদক / ৬৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে প্রমত্তা পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান চলাকালে এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত হতভাগ্য এই যাত্রীদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশু এবং ৮ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান নিহতের এই হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এনডিসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও উদ্ধারকারী দলের সমন্বয়ে নিরবচ্ছিন্ন অভিযান চালানো হয় এবং এখন পর্যন্ত ২৫ জনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর ওই যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ফেরিতে ওঠার ঠিক আগমুহূর্তে চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মুহূর্তের মধ্যেই যাত্রীবোঝাই বাসটি পন্টুন থেকে সরাসরি প্রমত্তা পদ্মার বুকে ছিটকে পড়ে তলিয়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার তেমন কোনো সুযোগই পাননি, যার ফলেই এত বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে।

ক্রমিক নাম ও বয়স পিতা/স্বামীর নাম ঠিকানা
রেহেনা আক্তার (৬১) স্বামী: মৃত ইসমাঈল হোসেন খান ভবানীপুর, রাজবাড়ী পৌরসভা
মর্জিনা খাতুন (৫৬) স্বামী: মো. আবু বক্কর সিদ্দিক মজমপুর, কুষ্টিয়া পৌরসভা
রাজীব বিশ্বাস (২৮) পিতা: হিমাংশু বিশ্বাস খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর
জহুরা অন্তি (২৭) পিতা: মৃত ডা. আবদুল আলীম সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা
কাজী সাইফ (৩০) পিতা: কাজী মুকুল সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা
মর্জিনা আক্তার (৩২) স্বামী: রেজাউল করিম চর বারকিপাড়া, গোয়ালন্দ
ইস্রাফিল (৩) পিতা: দেলোয়ার হোসেন ধুশুন্দু, খোকসা, কুষ্টিয়া
সাফিয়া আক্তার রিন্থি (১২) পিতা: রেজাউল করিম চর বারকিপাড়া, গোয়ালন্দ
ফাইজ শাহানূর (১১) পিতা: বিল্লাল হোসেন ভবানীপুর, বোয়ালিয়া, কালুখালী
১০ তাজবিদ (৭) পিতা: কেবিএম মুসাব্বির সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা
১১ আরমান খান (৩১) পিতা: আরব খান পশ্চিম খালখোলা, বালিয়াকান্দি (বাসচালক)
১২ নাজমিরা ওরফে জেসমিন (৩০) স্বামী: আব্দুল আজিজ বেলগাছি, মদেন্দ্রপুর, কালুখালী
১৩ লিমা আক্তার (২৬) পিতা: সোবাহান মন্ডল রামচন্দ্রপুর, মিজানপুর, রাজবাড়ী সদর
১৪ জোস্ন্যা (৩৫) স্বামী: মান্নান মন্ডল বড় চর বেনিনগর, মিজানপুর, রাজবাড়ী সদর
১৫ মুক্তা খানম (৩৮) স্বামী: মৃত জাহাঙ্গীর আলম
পিতা: সিদ্দিকুর রহমান
নোয়াধা, আমতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ
১৬ নাছিমা (৪০) স্বামী: মৃত নূর ইসলাম মথুয়ারাই, পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর
১৭ আয়েশা আক্তার সুমা (৩০) স্বামী: নুরুজ্জামান বাগধুনিয়া পালপাড়া, আশুলিয়া, ঢাকা
১৮ সোহা আক্তার (১১) পিতা: সোহেল মোল্লা রাজবাড়ী পৌরসভা
১৯ আয়েশা সিদ্দিকা (১৩) পিতা: গিয়াসউদ্দিন রিপন সমসপুর, খোকসা, কুষ্টিয়া
২০ আরমান (৭ মাস) পিতা: নুরুজ্জামান খন্দকবাড়িয়া, কাচেরকোল, শৈলকুপা, ঝিনাইদহ
২১ আব্দুর রহমান (৬) পিতা: আব্দুল আজিজ মহেন্দ্রপুর, রতনদিয়া, কালুখালী
২২ সাবিত হাসান (৮) পিতা: শরিফুল ইসলাম আগমারাই, দাদশি, রাজবাড়ী সদর
২৩ আহনাফ তাহমিদ খান (২৫) পিতা: ইসমাইল হোসেন খান ভবানীপুর, রাজবাড়ী সদর
২৪ উজ্জ্বল খান (৩০) পিতা: মজনু খান ঝাউগ্রাম, কালিকাপুর ইউনিয়ন, কালুখালী
২৫ আশরাফুল (৩৫) পিতা: মো. আফসার বেলগাছি, কালুখালী
২৬ জাহাঙ্গীর (৫৫) অজ্ঞাত কালিকাপুর, কালুখালী


এ জাতীয় আরো খবর...