শিরোনামঃ
হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ পারাপারে ইরানের অনুমতি বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাইরে ইতালি গান ছাড়লেন অলকা ইয়াগনিক জ্বালানি তেলের তীব্র হাহাকার: উপকূলে স্থবিরতা, কর্মহীন লাখো জেলে তিন প্রতিষ্ঠানে শীর্ষ পদ শূন্য: থমকে আছে নীতিগত সিদ্ধান্ত ও কর্মীদের বেতন বাগদাদে মার্কিন নারী সাংবাদিক অপহরণের শিকার: নেপথ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী! ইলিয়াস আলী গুমের অজানা তথ্য প্রকাশ: রিমান্ডে সাবেক তিন সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর স্বীকারোক্তি এক-এগারোর নির্যাতন নিয়ে রিমান্ডে থাকা তিন সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর তথ্য ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েল বয়কটের ডাক স্পেনের হরমুজ প্রণালী সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করেছিল, কিন্তু বিএনপি কোনোভাবেই এই বিকৃতি মেনে নেবে না বা হতে দেবে না। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। তিনি এ দেশের স্বাধীনতা ও রণাঙ্গনের এক অবিচ্ছেদ্য অংশ।” তিনি আরও যোগ করেন যে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকার অত্যন্ত সফলভাবে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এছাড়া, তিনি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়ে বলেন, “যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অর্থাৎ ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সরকার বর্তমানে কাজ করে যাচ্ছে। প্রকৃত বীরদের সম্মান অক্ষুণ্ন রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”


এ জাতীয় আরো খবর...