শিরোনামঃ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা: ১২ কেজি সিলিন্ডার এখন ১৭২৮ টাকা হামে ৪৭ শিশুর মৃত্যু: উচ্চ পর্যায়ের তদন্ত ও স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ফারিণের কাঁধে ও জ্যোতির কোমরে শাকিবের হাত: অন্তর্জালে সমালোচনার ঝড় শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর সরকারি পদক্ষেপেও কাটছে না জ্বালানি তেলের সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘পরিকল্পনাহীন অনলাইন ক্লাস আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র’: জামায়াতের প্রতিবাদ হামের প্রাদুর্ভাব: আতঙ্ক নয়, সচেতনতায় সুরক্ষিত থাকুক আপনার শিশু হঠাৎ আসা হামে আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। বুধবার রাতে উপজেলার মনতলা এলাকায় এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। বগিগুলো লাইনচ্যুত হওয়ার ফলে ওই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। যেহেতু ট্রেনটিতে জ্বালানি তেল বহন করা হচ্ছিল, তাই তেল লুটপাট রোধ, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এবং দুর্ঘটনাকবলিত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার করে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে এবং যত দ্রুত সম্ভব সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...