শিরোনামঃ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা: ১২ কেজি সিলিন্ডার এখন ১৭২৮ টাকা হামে ৪৭ শিশুর মৃত্যু: উচ্চ পর্যায়ের তদন্ত ও স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ফারিণের কাঁধে ও জ্যোতির কোমরে শাকিবের হাত: অন্তর্জালে সমালোচনার ঝড় শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর সরকারি পদক্ষেপেও কাটছে না জ্বালানি তেলের সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘পরিকল্পনাহীন অনলাইন ক্লাস আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র’: জামায়াতের প্রতিবাদ হামের প্রাদুর্ভাব: আতঙ্ক নয়, সচেতনতায় সুরক্ষিত থাকুক আপনার শিশু হঠাৎ আসা হামে আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সরকারি চাকরিতে পৌনে পাঁচ লাখের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশের সরকারি বিভিন্ন দপ্তরে বর্তমানে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১ এপ্রিল) নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

২০২৪ সালে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্ট’ বা সরকারি কর্মচারীদের পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর মোট সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। বিপুল সংখ্যক এই কর্মরত জনবলের পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে বিশাল সংখ্যক পদ ফাঁকা পড়ে আছে।

সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে কর্মরত এবং শূন্য পদের শ্রেণিভিত্তিক পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

সরকারি চাকরিতে কর্মরত ও শূন্য পদের পরিসংখ্যান
পদের শ্রেণি কর্মরত জনবল শূন্য পদ
প্রথম শ্রেণি ১,৯০,৭৭৩ জন ৬৮,৮৮৪টি
দ্বিতীয় শ্রেণি ২,৩৩,৭২৬ জন ১,২৯,১৬৬টি
তৃতীয় শ্রেণি ৬,১৩,৮৩৫ জন ১,৪৬,৭৯৯টি
চতুর্থ শ্রেণি ৪,০৪,৫৭৭ জন ১,১৫,২৩৫টি
অন্যান্য ক্যাটাগরি ৭,৯৮০ জন ৮,১৩৬টি
মোট ১৪,৫০,৮৯১ জন ৪,৬৮,২২০টি

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই নিয়মিত জনবলের বাইরেও অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অনেক কর্মচারী বিভিন্ন শ্রেণিতে কর্মরত রয়েছেন। তবে তারা সরকারের নিয়মিত মূল বেতন স্কেল অনুসরণ করেন না।

বিপুল সংখ্যক এই শূন্য পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে—সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলামের এমন সম্পূরক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। সরকারের সুনির্দিষ্ট বিধিমালা ও নিয়ম মেনেই এসব পদ পূরণের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...