শিরোনামঃ
মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? চল্লিশ পেরোলেই খাদ্যাভ্যাসে চাই বাড়তি নজর: সুস্থ থাকতে পুরুষদের যা খাওয়া জরুরি বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক / ১১ বার
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের পর ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কয়েকজন সংসদ সদস্যের অঙ্গভঙ্গি ও আচরণের কড়া নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ফ্লোর নিয়ে তিনি এ বিষয়ে নিজের তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা দেশে চলমান জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের চরম সমালোচনা করেন। তার এই বক্তব্যের জেরে সংসদে সরকারদলীয় এমপিরা হট্টগোল শুরু করেন। এই হট্টগোলের একপর্যায়ে ট্রেজারি বেঞ্চ থেকে কয়েকজন এমপি রুমিন ফারহানার উদ্দেশে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন, যার ফলে সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

‘বিবেকে আঘাত লেগেছে’

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর ফ্লোর নিয়ে দাঁড়ান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সংসদের মর্যাদা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে এসেছেন। সেই পবিত্র জায়গায় একজন স্বতন্ত্র সংসদ সদস্য (রুমিন ফারহানা) যখন কথা বলছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে কিছু অঙ্গভঙ্গি এসেছে, যা আমার বিবেকে চরমভাবে আঘাত লেগেছে।”

নাম প্রকাশ না করে কড়া নিন্দা

অশোভন আচরণকারী এমপিদের সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, “অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একাধিকবার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন, এমন প্রবীণ ও দায়িত্বশীলদের কেউ কেউ-ও এই কাজটা করেছেন। আমি তাদের নাম বলে নিজে লজ্জা পেতে চাই না।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেন এবং সরকারি দলের ওইসব সংসদ সদস্যের আচরণের প্রতি আনুষ্ঠানিক নিন্দা জ্ঞাপন করেন।


এ জাতীয় আরো খবর...