শিরোনামঃ
ব্যয় মেটাতে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা এসি ঘরে বসে কাজ করলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে সতর্ক থাকবেন? ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া লিমন-বৃষ্টি মার্ডার: লাশ গুমের উপায় চ্যাটজিপিটিতে খুঁজেন ঘাতক এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ইসি, যাবেন হাইকোর্টে বাবার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর হামের টিকা দ্রুত নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফিলিস্তিনের পৌর নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়: দুই দশক পর গাজায় ভোট
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

প্রশাসনে ব্যাপক রদবদল: একযোগে ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, তিন কর্তৃপক্ষে চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জনপ্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একযোগে সরকারের ১১টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের শীর্ষ পদেও এসেছে নতুন মুখ। আজ রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসব রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সংস্থায় নতুন মুখ এসেছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের নতুন ডিজি হয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। প্রবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ডিজি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিজি হিসেবে কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ডিজি পদে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) নতুন ডিজি হিসেবে দেলোয়ার হোসেন এবং পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে এ এস এম মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এর বাইরে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।

অধিদপ্তর ও সংস্থার বাইরে তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে এনটিআরসিএ-এর চেয়ারম্যান করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শীর্ষ এসব পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...