শিরোনামঃ
দক্ষিণ এশিয়ার ‘ল্যান্ড ব্রিজ’ হতে যাচ্ছে বাংলাদেশ মান্দায় চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ: চরম ভোগান্তিতে কৃষক ও এলাকাবাসী থানকুনি পাতা: ১০টি জাদুকরী ভেষজ গুণ ও স্বাস্থ্য উপকারিতা ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়কালে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসির ১৪ সদস্য নিহত ঢাকা বার নির্বাচন: নিরঙ্কুশ আধিপত্যে সব পদে জয়ী বিএনপিপন্থি ‘নীল প্যানেল’ রিয়ালে ফেরার গুঞ্জনে মুখ খুললেন মরিনহো ‘আহারে ব্রো, লাইফটাই স্পয়েল হয়ে গেল!’: আসিফ মাহমুদকে নীলার কটাক্ষ জেল থেকে ফিরে সিদ্দিকুর রহমানের নতুন জীবনের বার্তা তেহরানকে দমাতে পেন্টাগনের নতুন ছক: মাঠে নামছে ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ‘ইরান চুক্তি চায়, তবে আমি সন্তুষ্ট নই’—ট্রাম্প; অন্যদিকে হুমকি বন্ধের শর্তে কূটনীতিতে আগ্রহী তেহরান
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মান্দায় চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ: চরম ভোগান্তিতে কৃষক ও এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি / ৫ বার
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় একটি দীর্ঘদিনের পুরোনো চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে জমি দখলের অভিযোগ উঠেছে। এর ফলে ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে এবং চরম ভোগান্তিতে পড়েছে বেশ কয়েকটি পরিবার। বিশেষ করে চলতি বোরো মৌসুমে মাঠের কাটা ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর মৌজার ৩ শতাংশ জমি কবলা মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছিলেন স্থানীয় বাসিন্দা মো. আরিফ উদ্দীন। জনস্বার্থে ওই জমিটির একাংশ দিয়ে গ্রামের সাধারণ মানুষ ও কৃষকরা বিল থেকে ধান নিয়ে যাতায়াত করতেন।

অভিযোগ উঠেছে, গত ২৯ এপ্রিল সকালে প্রতিবেশী মো. সৈয়দ আলী ও তার সহযোগীরা ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি পুরোপুরি বন্ধ করে দেন।

ভুক্তভোগী আরিফ উদ্দীন অভিযোগ করে বলেন, “জমিটি আমার কেনা সম্পত্তি হলেও গ্রামের মানুষের সুবিধার্থে এটি রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছিলাম। কিন্তু বিবাদীরা এখন জোরপূর্বক জমিটি দখল করতে রাস্তায় বেড়া দিয়েছে। বাধা দিতে গেলে উল্টো আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রাস্তা বন্ধ থাকায় কৃষকরা বিলের ধান ঘরে তুলতে পারছেন না।”

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বেড়া দেওয়ার সত্যতা স্বীকার করলেও সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয়রা জানান, রাস্তাটি বন্ধ হওয়ায় ওই এলাকার কৃষকদের ধান পরিবহনের জন্য বিকল্প কোনো পথ নেই। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কারও কথাই মানছেন না।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “রাস্তা বন্ধ ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী কৃষকদের ফসল ঘরে তোলা এবং সাধারণ মানুষের যাতায়াতের পথটি দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।


এ জাতীয় আরো খবর...