শিরোনামঃ
তেল সংকট ও ঋণের বোঝা: চিরতরে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস ‘স্পিরিট’ বিএনপির কাছে যেসব অধ্যাদেশ ‘মিষ্টি’ লেগেছে, কেবল সেগুলোই আইনে রূপান্তর করেছে: হান্নান মাসউদ ক্ষমতার বাহানায় সংস্কার এড়াচ্ছে বিএনপি সরকার, তারা নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন ভবিষ্যতে মেগা প্রকল্পের নামে যেন ‘মেগা ডাকাতি’ না হয়: সারজিস আলম মাত্র ২৩ ঘণ্টার মাথায় আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: তদবির করলেই ধরা হবে চক্রের সদস্য এ বছর দেশে কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে প্রকাশ্যে উচ্চস্বরে বকা দেওয়া যায়: তথ্য উপদেষ্টা যেভাবে ১১ টন ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বর্তমান সরকারকে প্রকাশ্যে উচ্চস্বরে বকা দেওয়া যায়: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬

বর্তমান সরকারকে প্রকাশ্যে এবং উচ্চস্বরে সমালোচনা করা বা বকা দেওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। ‘জন আস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি’ শীর্ষক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আলোচনাসভায় নিজের বর্তমান অবস্থানের কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, “এখানে এসে কথা বলা খুব একটা সহজ নয়। আগে সিভিল সোসাইটির অংশ হিসেবে কাজ করলেও এখন সরকারের অংশ হওয়ায় এসব অনুষ্ঠানে এলে অনেক অভিযোগ ও সমস্যার কথা শুনতে হয়।”

তবে বর্তমান সময়ের একটি বড় ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, “এখন বর্তমান সরকারকে সমালোচনা করার পুরোপুরি সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত একজন সম্পাদকের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, “আলোচনায় ওই সম্পাদক সরকারের বিষয়ে যেভাবে সমালোচনা করেছেন, তা ছিল বেশ স্পষ্ট ও উচ্চকণ্ঠের। এতেই বোঝা যায়, সরকারকে এখন খোলামেলা বকা দেওয়া বা সমালোচনা করা সম্ভব হচ্ছে।” মতপ্রকাশের স্বাধীনতার এই ধারা আগামীতেও অব্যাহত থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।


এ জাতীয় আরো খবর...