শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার হওয়ার আহ্বান এনসিপির, চলছে জাতীয় কনভেনশন

নিজস্ব প্রতিবেদক / ৬৫ বার
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬

বর্তমান সরকারের সমালোচনা করে এবং সংস্কার আদায়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট’ বিষয়ক জাতীয় কনভেনশন। রোববার (৩ মে) সকাল ১০টার পর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কনভেনশন শুরু হয়। শনিবার (২ মে) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনের সঞ্চালনায় কনভেনশনের উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। বর্তমান বিএনপি সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য থেকে এটি পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি আর ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না। শুধু তাই নয়, দলটির নিজেদের নির্বাচনি ইশতেহারও তারা বাস্তবায়ন করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। তুষার অভিযোগ করেন, বিএনপি ইতোমধ্যে তাদের ইশতেহার লঙ্ঘন করে চলছে। এ পরিস্থিতিতে তিনি সাধারণ জনগণকে তাদের কাঙ্ক্ষিত সংস্কার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী সেশনের প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী এবং সমাজবিজ্ঞানী মির্জা হাসানসহ দেশের বিশিষ্টজনরা।

চার পর্বের এই আয়োজনের প্রথম সেশনটি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ বিষয়ে অনুষ্ঠিত হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সভাপতিত্বে এই সেশনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজসহ অর্থনীতিবিদরা অংশ নেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় সেশনে ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এই সেশনে সভাপতিত্ব করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং প্যানেলিস্ট হিসেবে ছিলেন অধ্যাপক তানজীমউদ্দিন খান ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।

দুপুর ২টা থেকে শুরু হওয়া তৃতীয় সেশনে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয়’ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে এই সেশনে বিশিষ্ট আইনজীবী সারা হোসেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং সাংবাদিক ও অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করবেন। কনভেনশনের সমাপনী সেশনটি বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ বিষয়ে অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এই চূড়ান্ত সেশনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন, যাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অন্যতম।


এ জাতীয় আরো খবর...