দেশজুড়ে হামের প্রকোপে আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’ (এনএইচএ)। জরুরি চিকিৎসাসেবা ও সঠিক নির্দেশনা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালের জন্য ১৩টি ফোন নম্বরের একটি হেল্পলাইন চালু করেছে সংগঠনটি।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এনএইচএ-এর দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম। মূলত সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের সমন্বয়ে এই মানবিক হেল্পলাইন সেবা চালু করা হয়েছে।
হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের ফোন নম্বর
বিজ্ঞপ্তিতে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল অনুযায়ী স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। হাম আক্রান্ত শিশুদের যেকোনো জরুরি প্রয়োজনে নিচে উল্লেখিত নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল:
ডা. মো. জুলফিকার: 01710498909
ডা. মাশুক: 01835512550
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল:
ডা. সাইয়েদ: 01706520987
ডা. সানি: 01558959650
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল:
ডা. আব্দুল্লাহ আল মামুন: 01608073642
ডা. মাজহারুল ইসলাম: 01540752487
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশপাশের হাসপাতাল:
ডা. তন্নী শেখ: 01999398779
ডা. আল আমিন: 01718662463
ডা. হাবিব: 01533794744
ডা. তাওফিক ইমন: 01310938573
ঢাকা ডিএনসিসি হাসপাতাল:
ডা. মো. মনিরুজ্জামান: 01770591529
ডা. উসামা: 01826711924
ডা. এমআর খান শিশু হাসপাতাল (মিরপুর-২):
ডা. আশিকুর রহমান শুভ: 01676565118