শিরোনামঃ
মহাখালীতে রুবেল বাহিনীর ত্রাসে জিম্মি পুরো হাসপাতাল পাড়া কতটুকু মাংস খাওয়া নিরাপদ? মাসিক ব্যবস্থাপনায় শৌচাগার সংকট ও সামাজিক সচেতনতার অভাব কলকাতায় কোরবানির ঈদ: রাজনৈতিক পালাবদলে চেনা উৎসবের নতুন রূপ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী ঘিরে হুমকি: উদ্বিগ্ন নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা আপনার হাতে থাকা টাকার মূল্য কতটা কমে গেছে জানেন? এটিএম বুথে নগদ টাকার সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চামড়ার বাজারে চরম ধস হতাশায় ভুগছেন মৌসুমি ব্যবসায়ীরা সাভারের চামড়া শিল্পনগরীতে ঢুকলো ৪০ হাজার কাঁচা চামড়া যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কর্তৃক ইসরাইল কালো তালিকাভুক্ত
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে জুলাই বিপ্লবে নিহত শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকাল থেকে দিনভর ঢাকা মহানগরীতে বসবাসরত বিভিন্ন শহীদ পরিবারের বাসায় বাসায় ছুটে যান তারা। এ সময় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

শহীদ পরিবারগুলোর সঙ্গে এই সাক্ষাৎ কার্যক্রমে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তার সঙ্গে দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এছাড়াও এই প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ড. আব্দুল মান্নান, মহানগর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং মহানগর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

ঈদের দিন সকালে জামায়াত নেতারা সর্বপ্রথম রাজধানীর পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু করেন। এরপর দুপুরের দিকে তারা ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় যান। সেখানে তারা শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ এবং শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

যাত্রাবাড়ী পর্ব শেষে নেতারা কুতুবখালীতে শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল এবং শহীদ নাছির উদ্দিনের বাসায় যান। পরিদর্শনের শেষ ধাপে তারা শেখদীর মোকাররম মসজিদ সংলগ্ন এলাকায় শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া এবং শহীদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জামায়াত নেতারা প্রতিটি শহীদ পরিবারের বর্তমান অবস্থা ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং দলটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।


এ জাতীয় আরো খবর...