শিরোনামঃ
কোরবানির বর্জ্য না সরানোয় ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত অপপ্রচারের রাজনীতি এখনো থামেনি, প্রেস ক্লাবে রিজভী ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, তবে দেশজুড়ে বাড়বে ভ্যাপসা গরম দাগনভূঞায় ইসলামী আন্দোলনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের ৬ শহীদ শান্তিরক্ষী সাত দিনের লম্বা ছুটি শেষে কাল সচল হচ্ছে দেশ তামাকমুক্ত প্রজন্ম গড়তে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী পাহাড়ি জঙ্গল সলিমপুর আর থাকছে না অপরাধীদের কব্জায় ইরাক-ইরানে মার্কিন হস্তক্ষেপকে ‘বোকামি’ বললেন ট্রাম্প বৈশ্বিক বাজারে সোনা ঊর্ধ্বমুখী, বাংলাদেশে দাম স্থির
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন

কোরবানির বর্জ্য না সরানোয় ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬

কোরবানির পশুর হাটের বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে না পারায় সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ রোববার (৩১ মে) ডিএসসিসির মিলনায়তনে কোরবানির পশুর বর্জ্য অপসারণের সামগ্রিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই তথ্য জানান। তিনি বলেন, ১১টি অস্থায়ী হাটের ইজারাদাররা চুক্তির শর্ত অনুযায়ী বর্জ্য অপসারণ না করায় জনভোগান্তি এড়াতে সিটি কর্পোরেশনকেই নিজস্ব ব্যবস্থাপনায় সব বর্জ্য সরাতে হয়েছে, যা পুরো কার্যক্রমকে চ্যালেঞ্জিং করে তুলেছে। বর্তমানে জামানতের পরিমাণ কম হওয়ায় ইজারাদাররা নিয়ম মানছেন না উল্লেখ করে তিনি জানান, আগামী বছর থেকে এই জামানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিকদের সুবিধার্থে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১ হাজার ৫০ লিটার স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। ডিএসসিসির তথ্যমতে, ৫টি ওয়ার্ডে নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং কোথাও বর্জ্য জমে থাকতে দেখলে নাগরিকরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন, যেখানে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে।

এদিকে, গত তিন দিন ধরে টানা কোরবানি, যত্রতত্র বর্জ্য ও চামড়া ফেলে রাখা, মাতুয়াইল ল্যান্ডফিলে যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজট এবং অতিরিক্ত বর্জ্যের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় যে সাময়িক ভোগান্তি ও ত্রুটি হয়েছে, সেজন্য নগরবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, বিগত তিন দিনে ডিএসসিসির নিজস্ব ও পিসিএসপিসহ প্রায় ১৩ হাজার ৪৫৩ জন কর্মী এবং ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ডিএসসিসি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে গণমাধ্যম ও নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।


এ জাতীয় আরো খবর...