জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে তাঁর কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকেই দুই দেশের গভীর সম্পর্কের সূচনা এবং বর্তমানে উভয় দেশের সরকার মৈত্রী ও বন্ধুত্বের এক নতুন মাইলফলক অতিক্রম করছে। সাক্ষাৎকালে মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, গণতন্ত্র রক্ষা এবং পাচারকৃত অর্থ উদ্ধারে আমেরিকার সহায়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া, স্পিকার দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল-গ্যাস অনুসন্ধান এবং রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।