বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

আজ চেম্বার জজ আদালতের শুনানি ১০টা থেকে ১২টা

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আজ বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আজ সশরীরে বা শারীরিক উপস্থিতিতে এই শুনানি গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

গতকাল মঙ্গলবার (২ জুন) আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবিরের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, বিচারপতি ফারাহ মাহবুব আজ অর্থাৎ ৩ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সশরীরে চেম্বার আদালতে উপস্থিত থেকে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি পরিচালনা করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি ফারাহ মাহবুব শুধু আগামীকাল অর্থাৎ ৩ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে চেম্বার আদালতে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি করবেন।


এ জাতীয় আরো খবর...