শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে জামিন শুনানির সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার (৯ অক্টোবর) সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হয়। জামিনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

তিনি বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অসুস্থ হয়ে কারাগার থেকে হাসপাতালে ভর্তি আছেন। আমরা আদালতকে সব কিছু বুঝিয়ে বলেছি। আদালত আমাদের কথা শুনে সাবেক পরিকল্পনামন্ত্রীর বয়স ও অসুস্থতা বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন।

তবে মান্নানের জামিন শুনানির সময় আদালতে বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন না।

বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, হঠাৎ করো সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন শুনানির দিন ঠিক করা হয়। আমরা সকালে তার বিরোধিতা করলে আদালতের বিচারক এজলাস ছেড়ে চলে যান। পরো তিনি দুপুর ২টা ৩০ মিনিটে আবারও শুনানির কথা বললে আমরা সেই শুনানিতে উপস্থিত না হয়ে বয়কট করেছি। আদালত এক পক্ষের কথা শুনে সাবেক এ মন্ত্রীকে জামিন দিয়েছেন যা দুঃখজনক।

এর আগে সকালে এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে আদালতের এজলাস আইনজীবীদের হট্টগোল হলে এজলাস ছাড়েন বিচারক।

গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মূলত এই মামলায় কারাগারে আছেন সাবেক এ মন্ত্রী।


এ জাতীয় আরো খবর...