শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং রাঙামাটির লংগদু উপজেলায় দলটির রাঙামাটি জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়ে আহত করার ঘটনায় ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার (২৬ জুন) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাইর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও রাঙামাটি জেলার জয়েন্ট সেক্রেটারির ওপর নৃশংস হামলার প্রতিবাদে ঢাকা মহানগরের বিক্ষোভ মিছিল শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানায় কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

দায়ের করা ওই মামলা বুধবারের (২৫ জুন) মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মামলা প্রত্যাহার না হওয়ায় এ বিক্ষোভের ঘোষণা দেয় দলটি।


এ জাতীয় আরো খবর...