শিরোনামঃ
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬

ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একই পরিবারের তিন বাংলাদেশি। গত শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বামী, স্ত্রী ও তাদের শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এই হামলায় আহত ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়নকে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কামাল উদ্দিন বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাবুলের ফ্ল্যাটে ঢুকে অতর্কিত হামলা চালায়। তারা বাবুল, আরজু বেগম ও শিশুকন্যা আরিশাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ঠিক সেই সময়ে পরিবারের বড় ছেলে অয়ন বাইরে থেকে ঘরে ফিরছিলেন। দুর্বৃত্তরা ফ্ল্যাট থেকে পালানোর সময় তাকেও কোপাতে শুরু করে। অয়নের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ইতালির ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর অ্যাপার্টমেন্টে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের খবর নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার মোটিভ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। স্থানীয় ইতালিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রবাসী এই পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝেও আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অয়ন সুস্থ হয়ে ওঠার পর হয়তো হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে স্বজনরা আশা করছেন।


এ জাতীয় আরো খবর...