বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে না আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গতরাতে নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে আমরা ঘটনাটি তদন্ত করছি এবং মেয়েদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।’ নিখোঁজ চারজনই উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মধ্যে তিন জন দশম শ্রেণির ও একজন অষ্টম শ্রেণির। স্বজনদের ভাষ্য, মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে রাতে থানায় জিডি করা হয়। নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘মেয়েরা কোথায় আছে, কী অবস্থায় আছে, কিছুই জানি না। আমরা খুব উদ্বেগের মধ্যে আছি।’ আরেক শিক্ষার্থীর মা বলেন, ‘ওদের সঙ্গে কী ঘটেছে, তা বুঝতে পারছি না। আমরা খুবই উৎকণ্ঠায় আছি।’


এ জাতীয় আরো খবর...