শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ফল খারাপ হলে পরীক্ষার খাতা দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬

পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রও (পরীক্ষার খাতা) পর্যালোচনার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় ট্যাবুলেশন শিটের পাশাপাশি পরীক্ষার খাতাও যাচাই করার সুযোগ রাখা হবে।

তিনি আরও বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা বা ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব ছড়ানো হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন শিক্ষামন্ত্রী।


এ জাতীয় আরো খবর...