শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকেই নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে গুম ও অপহরণের ঘটনায় সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম মো. ফজলুর রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদন সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে সুখরঞ্জন বালী আইনজীবীর গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে পৌঁছান। এ সময় ডিবির দুটি ডাবল কেবিন গাড়ি নিয়ে তৎকালীন এএসপি ফজলুর রহমান ও তার সহযোগীরা বালীকে গাড়ি থেকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে নামিয়ে তুলে নিয়ে যান। এরপর তাকে একটি অন্ধকার বন্দিশালায় আটকে রেখে চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাকে চোখ বেঁধে সীমান্ত পার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে ওপারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অনুপ্রবেশের অভিযোগে তাকে ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে টানা ৫ বছর কারাভোগ করতে হয়। পরে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে তার ছেলে ভারতে গিয়ে তাকে জামিনে মুক্ত করে দেশে ফিরিয়ে আনেন।

তৎকালীন সময়ে বালীকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে তুলে নেওয়ার বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করে দাবি করেছিল, তাকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর, ২০২৫ সালের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সুখরঞ্জন বালী। ওই মামলার তদন্তে প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণে সাবেক এএসপি ফজলুর রহমানের সরাসরি জড়িত থাকার তথ্য মেলায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।


এ জাতীয় আরো খবর...