শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তার প্রত্যাহারের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


এ জাতীয় আরো খবর...