শিরোনামঃ
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্তানের বয়স ১৮ থেকে ২৪: বাবা-মায়ের জন্য ১০টি পরামর্শ শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ চিকিৎসাকে বিশেষ সুবিধা নয় অধিকার ভাবার আহ্বান জুবাইদা রহমানের
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। এসময় তিনি বলেন, মজুতের নির্ধারিত মান থেকে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত আছে।

তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এদিকে, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি সরকার খতিয়ে দেখছে। দোষীদের অবশ্যই গ্রেফতার করা হবে। এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।


এ জাতীয় আরো খবর...