শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

নিজস্ব প্রতিবেদক / ৭২ বার
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরা মনি হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পিছিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দুই-একদিন বা সম্ভাব্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন তারিখ হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী আব্বাস হোসেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত (আজ)মঙ্গলবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন। তবে অনিবার্য কারণে রায় ঘোষণা পিছিয়ে। দুই-একদিন বা সম্ভাব্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন তারিখ হতে পারে, আদালত বসলে দুপুরে তারিখ জানানো যাবে।

মামলার একমাত্র আসামি গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকার বাসিন্দা বাবু শেখ (৪৫)।

গত ৩০ জুন তিনি আদালতে সাফাই সাক্ষ্য দেন। এর আগে ছয় কার্যদিবসে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
অভিযোগপত্র দাখিলের পর মাত্র ১২ কার্যদিবসের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছায়। নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত বাবু শেখ। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়। ঘটনার পর ইরা মনির মা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠনের পর ২১ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তথ্যসূত্র: বাংলানিউজ


এ জাতীয় আরো খবর...