শিরোনামঃ
নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল শিশুদের স্কুল নির্বাচনঃ ১০টি পরামর্শ ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী সেনা পরিবারে বড় হয়েছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পরিবেশের যত্ন নিতে ও যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে তারেক রহমান এ আহ্বান জানান। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন।

বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ–জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁর সরকারের পরিকল্পনা হলো, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।

রোপণ করা গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, রোপণ করা গাছ বড় হলে পরিবেশগত উপকারিতাসহ অন্যান্য সুফল সবাই পাবে।

দেশ সবার, তাই দেশের যত্ন সবার করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরিবেশের যত্ন নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দেশের পরিবেশ নষ্ট হলে দেশের ছোট–বড় সব মানুষেরই ক্ষতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা চেষ্টা করি, যেখানে–সেখানে আবর্জনা যেন না ফেলি।’
বরিশাল জেলা সফরের উদ্দেশ্যে আজ সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তারেক রহমান রওনা দেন।

সফরকালে তারেক রহমান একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড প্রদান, সাংগঠনিক সভা প্রভৃতি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।


এ জাতীয় আরো খবর...