শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে দণ্ডপ্রাপ্ত আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার হওয়ার পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তার হাতে নিহত হন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পলাতক থাকা অবস্থায় দীর্ঘ সাড়ে চার দশক পর মোজাফফর হোসেনকে আটক করা হয়।


এ জাতীয় আরো খবর...