শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্যোগে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মিছিলের ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় একটি সড়কে মিছিলটি হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, একটি ব্যানারকে সামনে রেখে মিছিলটি এগোচ্ছে। ব্যানারে লেখা ছিল, ‘গোপালগঞ্জ গণ-আদালত ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে দেশনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে এবং রামগতি উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের ওপর অন্যায় ও জুলুমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।’
মিছিলে অংশগ্রহণকারী তরুণেরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ এবং ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলটি কিছুদূর অগ্রসর হয়ে দ্রুত শেষ হয়ে যায়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। যেকোনও ধরনের বিশৃঙ্খলা রোধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’
সূত্র: সময়ের আলো


এ জাতীয় আরো খবর...