শিরোনামঃ
বঙ্গোপসাগরে দুই এশীয় পরাশক্তির করিডোর যুদ্ধ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আয় ‘খোকা’ আয়: হেমন্তের গানটি যখন উল্টে যায় সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়? আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার শিরিন সাময়িক বরখাস্ত ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মেজর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার শিরিন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে সিনিয়র সচিব তানভীর-আল-নাসীফের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা (২১) পালিয়ে যান। এ ঘটনায় জেলার শিরিন আক্তারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা রয়েছে বলে কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়।

কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইনে শিরিন আক্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এদিকে, পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পাকে গতকাল রোববার ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-২।

গত ১৬ জুলাই সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান রিম্পা। এ ঘটনায় কারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি তদন্তে কারা অধিদপ্তর ব্যবস্থা নেয়।


এ জাতীয় আরো খবর...