শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

মোজাফফর হোসেনের আশ্রয়দাতা কারা, তা খতিয়ে দেখার দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছে, তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২১ জুলাই) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ৪৫ বছর মেজর মোজাফফর কোথায় ছিলো বা কীভাবে আসতে পারলো, নিশ্চয়ই তার আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে। এছাড়া দেশের ভিতরেও আশ্রয়দাতা আছে। এগুলো জানতে হবে।

এসময় তিনি বলেন, নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভেতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসেবে ধরে রাখতে হবে। দেখবেন, ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবে। এটাই পৃথিবীর নিয়ম। এছাড়া, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, দেশকে ঘিরে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কোনোভাবে হতাশা প্রকাশ করবেন না।


এ জাতীয় আরো খবর...