শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ওয়ারড্রবে মিললো স্কুলছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ৪৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে ফারজানা খাতুন নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে আটক সুমাইয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

নিহত স্কুলছাত্রী ফারজানা কাশিবাটি গ্রামের ইমামুল ইসলামের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

অন্যদিকে, গণপিটুনিতে নিহত সুমাইয়া একই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি ওই স্কুলের পাশে ঝালমুড়ি বিক্রি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ফারজানা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সে স্কুলেও যায়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে তারা অনুসন্ধানে নেমে সুমাইয়ার বাড়িতে অভিযান চালায় এবং ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।


এ জাতীয় আরো খবর...