শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

‘ভুখা মিছিল’ করবেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ‘ভুখা মিছিল’ ও শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছে পিলখানা ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম এ ঘোষণা দেন। এ সময় তিনি চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ ক্ষতিপূরণ দেয়া এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, সরকারের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সমাবেশে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।


এ জাতীয় আরো খবর...