বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

তথ্য-উপাত্ত সংগ্রহের পর পদক্ষেপ: জামায়াত

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর...