শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান বলেন, চব্বিশের জুলাই-আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিচারের ক্ষেত্রে যে অগ্রগতি প্রত্যাশিত ছিল, তা দেখা যাচ্ছে না। তাই জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া জরুরি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। এর ওপর আগামী বাংলাদেশ অনেক কিছু নির্ভর করছে। এ অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্য হয়েছিল। তবে মানবতাবিরোধী অপরাধের সূচনা হয়েছে পল্টন ট্র্যাজেডির মাধ্যমে। যা ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হয়েছিল।

জামায়াত নেতা বলেন, বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জুলাই গণহত্যার বিচারে আমাদের সব রাজনৈতিক দলেরই দাবি একরকম। এ জায়গায় আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি। কিন্তু বিচারে অগ্রগতি তেমন দেখছি না। শহীদ পরিবারের সদস্যরাও বিচারের অপেক্ষায় রয়েছেন।

এদিন জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে সাত দফা দাবিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দেয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।


এ জাতীয় আরো খবর...