শিরোনামঃ
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ও স্পিকারের দায়িত্ব গ্রহণ রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে জন্ম নেওয়া অর্ধেক শিশু সিজারের শিকার তীব্র গ্যাস সংকট: বন্ধের মুখে দেশের শত শত কারখানা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত জামায়াতের ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

জামায়াত আমির বলেন, সারাদেশে অপরাধ প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে এবং বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ঘুষ ও দুর্নীতির কারণে বাংলাদেশে এখন কোনো দেশি-বিদেশি বিনিয়োগ আসছে না।

এ সময় গণভোটের সমাধান সংসদে না হলে, জুলাই আন্দোলনের মতো রাজপথেই এর সমাধান হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবেশী দেশটি সীমান্তে বাড়াবাড়ি করছে। বাংলাদেশে শান্তি বিঘ্নিত হলে তারাও শান্তিতে থাকতে পারবে না। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও জুলাই জাদুঘর না খোলারও সমালোচনা করেন তিনি। বলেন, জুলাইয়ের শুরুতেই এটি খুলে দেয়া হলে মানুষ অভ্যুত্থানকে আরও ভালোভাবে স্মরণ করার সুযোগ পেত।


এ জাতীয় আরো খবর...