শিরোনামঃ
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ও স্পিকারের দায়িত্ব গ্রহণ রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে জন্ম নেওয়া অর্ধেক শিশু সিজারের শিকার তীব্র গ্যাস সংকট: বন্ধের মুখে দেশের শত শত কারখানা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সাংবিধানিক বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ ভবনে তার জন্য নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টায় জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ কারণে শুক্রবার দুপুর থেকেই জাতীয় সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায়। স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভিআইপি প্রটোকলও প্রস্তুত করা হয়। বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে রাষ্ট্রপতির ব্যবহারের একটি গাড়ি এবং এসএসএফের দুটি প্রটোকল গাড়ি সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। এর মধ্যেই থাইল্যান্ডে চিকিৎসা সফর শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।


এ জাতীয় আরো খবর...