শিরোনামঃ
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ও স্পিকারের দায়িত্ব গ্রহণ রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে জন্ম নেওয়া অর্ধেক শিশু সিজারের শিকার তীব্র গ্যাস সংকট: বন্ধের মুখে দেশের শত শত কারখানা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বৈশ্বিক সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আসিয়ান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মহামারি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সাইবার হামলা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্নের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের বিকল্প নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলার কার্যকর কাঠামো গড়ে তোলার মাধ্যমে বৈশ্বিক সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ প্রয়োজন।

বক্তব্যে ড. খলিলুর রহমান টিএসির মৌলিক নীতিগুলোর গুরুত্ব তুলে ধরে বলেন, সার্বভৌমত্বের প্রতি সম্মান, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিই এই চুক্তির ভিত্তি।

উল্লেখ্য, পাঁচ দশক আগে প্রতিষ্ঠিত টিএসি চুক্তির লক্ষ্য ছিল আসিয়ান অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্মানের পরিবেশ নিশ্চিত করা। বাংলাদেশ ২০০৭ সালে এ চুক্তিতে যোগ দেয় এবং দক্ষিণ এশিয়ার প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে আসিয়ানের নীতিনির্ভর কাঠামোর সঙ্গে যুক্ত হয়।

ম্যানিলা সফরের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, পানিসম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার অর্থনীতিসহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

বর্তমানে ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং টিএসির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ম্যানিলা সফর করছেন।


এ জাতীয় আরো খবর...