রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সাভারে ৪০ কেজি গাঁজাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

‎ঢাকার আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে ৪০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মর্জিনা আক্তার (২৬) নামে এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

শনিবার (২৫ জুলাই) ভোরে জিরাবো-বিশমাইল সড়কের আনারকলি বাসস্ট্যান্ড সংলগ্ন সতেজ প্যাকেজিং কারখানার পাশের রাজ্জাক মিয়ার বাড়ির একটি দোকান কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মর্জিনা আশুলিয়ার আউকপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের মেয়ে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গোয়েন্দা দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দোকান কক্ষ থেকে আনুমানিক ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকসহ মর্জিনা আক্তারকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর...