শিরোনামঃ
রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন ‘১৭ বছরের ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্রদল’ ইরান ইস্যুতে ‘প্রকাশ্য’ সমঝোতায় অস্বীকৃতি হোয়াইট হাউসের আসমানী মুসিবত এড়ানোর জন্য ১০টি পরামর্শ চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ২ চিকিৎসককে বরখাস্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালেই ছড়াচ্ছে প্রাণঘাতী সংক্রমণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই সরকারি চাকরি পাবেন না। তাই চাকরির পেছনে না ছুটে নিজেরাই অ্যাগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা খামার গড়ে তুলে কর্মসংস্থানের পথ তৈরি করুন।

রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আপনারা লাখো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে এখানে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট গড়ে উঠেছে কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থে। তাই পড়াশোনা শেষে দেশের প্রতি সেই ঋণ আপনাদেরই শোধ করতে হবে।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারেন। পাশাপাশি নতুন প্রযুক্তি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে শেকৃবির আবাসন সংকট নিরসন এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন বিএনপি মহাসচিব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।


এ জাতীয় আরো খবর...