শিরোনামঃ
রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন ‘১৭ বছরের ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্রদল’ ইরান ইস্যুতে ‘প্রকাশ্য’ সমঝোতায় অস্বীকৃতি হোয়াইট হাউসের আসমানী মুসিবত এড়ানোর জন্য ১০টি পরামর্শ চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ২ চিকিৎসককে বরখাস্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালেই ছড়াচ্ছে প্রাণঘাতী সংক্রমণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

‘১৭ বছরের ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্রদল’

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগ স্বীকার করে তৈরি হয়েছে আজকের ছাত্রদল। বিশেষ করে জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন তা অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী এমন হত্যার শিকার হয়নি । এই ছাত্রদলই এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

রোববার (২৬ জুলাই) মহাখালীতে ন্যাশনাল হেলথ অফ ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে । বিগত সরকারের নির্যাতন কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছে, তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে।

প্রশাসক বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার নেতা কর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আমরা স্মরণ করব ।

প্রশাসক আরো বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছে তা অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী এমন হত্যার শিকার হয়নি ।

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রসমাজ তার আত্মত্যাগ কে স্মরণ করবে ।

প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে ।

কলেজের অধ্যক্ষ ও কলেজ ছাত্রদলের সভাপতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।


এ জাতীয় আরো খবর...