পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) কে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা যায়।
বদলি হওয়া কর্মকর্তাদের সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।