শিরোনামঃ
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বালুর ট্রাক বা ট্রাক্টর রাখেন সব বাধা অতিক্রম করব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আপনারা বালুর ট্রাক বা ট্রাক্টর রাখেন, আর যা খুশি রাখতে পারেন সব বাধা আমরা অতিক্রম করব।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জুলাই অভ্যুত্থানের পরে দুটি প্রধান অ্যাজেন্ডা হলো বিচার এবং সংস্কার। আমরা বিচার চাই, কারণ বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে ন্যায়বিচারের মধ্যে আনা সম্ভব। আর সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নতুন ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘যদি বিচার না হয় তাহলে পূর্বতন ফ্যাসিস্ট শক্তিটা ফেরত আসবে। যদি সংস্কার না হয়, আজকে যারা ক্ষমতায় আছে বা যেই ক্ষমতায় থাকুক, এই কাঠামোতে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জুলাই শহীদদের কাছে কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট, আমরা পুরোপুরি ফ্যাসিস্ট, দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ দেব না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না কবে আসবেন, সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে। আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং নতুন কোনো স্বৈরাচারী শক্তি আমরা হতে দেবো না।’

এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার।


এ জাতীয় আরো খবর...