শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ইসিতে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক / ৪১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হিসাব অনুযায়ী, দলটি ২০২৫ সালে আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

ইসিতে জমা দেওয়া হিসাবে দেখা যায়, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

এর আগে, ২০২৪ সালে দলটির আয় দেখানো হয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।


এ জাতীয় আরো খবর...