শিরোনামঃ
গৃহশিক্ষক নির্বাচন: কিছু অভিজ্ঞতা, কিছু পরামর্শ সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিসিএস নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই এবং এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ আগস্ট) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির গৃহীত কিছু পদক্ষেপের বৈধতাকে কয়েকশত নন-ক্যাডার প্রার্থী চ্যালেঞ্জ করে, যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা রিট করেন। পরে শুনানি শেষে, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান গত ২৫ জুন রায় দেন।

শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএসের ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই। তবে, রায়ে আদালত জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। এছাড়া, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মেধা তালিকা প্রকাশের পর সরকারি দপ্তরের শূন্য পদের চাহিদা এবং প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।


এ জাতীয় আরো খবর...