শিরোনামঃ
এম্পটি নেস্ট সিনড্রোম: সন্তান বিচ্ছেদের শূন্যতা—১০টি পরামর্শ পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশন দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জেন-জিদের দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড় ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ছয় মিনিটও সময় নেয়নি বিএনপি, জাতির সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক / ৫৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের মধ্যকার সহিংস সংঘর্ষে তিন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

নেগ্রি সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানতে পারে পুলিশ। খবর পেয়েই লিঙ্গি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিনজনের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি মালয়েশীয় পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকলেই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) দায়ের করে ঘটনার মূল কারণ ও পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


এ জাতীয় আরো খবর...