শিরোনামঃ
এম্পটি নেস্ট সিনড্রোম: সন্তান বিচ্ছেদের শূন্যতা—১০টি পরামর্শ পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশন দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জেন-জিদের দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড় ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ছয় মিনিটও সময় নেয়নি বিএনপি, জাতির সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ইরান ও অস্ত্র ঘাটতি নিয়ে হেগসেথের সঙ্গে ট্রাম্পের বাকবিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের । এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

সংবাদমাধ্যমটি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, গত সপ্তাহে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প অস্ত্রের সংকট সম্পর্কে জানতে পেরে হেগসেথের কাছে এর ব্যাখ্যা চান। ট্রাম্পের ধারণা ছিল, এ সমস্যা আগেই সমাধান করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতির কারণেই ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

বৈঠকে হেগসেথ নিজের অবস্থান ব্যাখ্যা করে দায় চাপান উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গের ওপর। তাঁর অভিযোগ, ফেইনবার্গ গোলাবারুদের মজুদের প্রকৃত অবস্থা সম্পর্কে ট্রাম্পকে যথাযথভাবে অবহিত করতে ব্যর্থ হন।

তবে দ্য ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রতিবেদটিকে ‘শতভাগ ভুয়া খবর’ আখ্যা দিয়ে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।


এ জাতীয় আরো খবর...