শিরোনামঃ
পর্ন তারকার ২৪ হাজার ডলার অনুদান নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনার নামে টার্গেট কিলিং জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল সরকারের কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে: গণপূর্তমন্ত্রী আলিয়া মাদ্রাসায় ফের সংঘর্ষের শঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম তরুণদের মাদকে ঠেলে দিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা ছড়াবেন না: জামায়াত আমির
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা ছড়াবেন না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ হওয়ার পেছনে গণমাধ্যমকে একটি কারণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গণমাধ্যমকে বলা হয় জাতির দর্পণ। তবে অনেক গণমাধ্যমও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো।’ এছাড়া আওয়ামী লীগ আমলে সরকারের সঙ্গে জনগণের মালিক-প্রজার সম্পর্ক ছিলো বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

শনিবার, ৮ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক আলোকপ্রদর্শনীতে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

এসময় জামায়াত আমির উল্লেখ করেন, সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদের অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। তিনি বলেন, ‘জামায়াত ইসলামীর অনেক নেতাও বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেটা সাবেক বিচারপতি এসকে সিনহার স্বীকারোক্তিতে উঠে এসেছে।’

বর্তমান সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘পুরোনো বন্দোবস্তের বাহিরে আমরা নতুন সরকারের মাঝে কিছুই দেখতে পাচ্ছি না। দুর্নীতি, চাঁদাবাজি আগের থেকেও এখন বেশি পরিলক্ষিত হচ্ছে। সরকার সংস্কারের থেকে বেশি নিজের দলের মানুষকে কার্ড দেয়ায় ব্যস্ত।’

তিনি বলেন, ‘সংসদের ভিতরে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি মানা হয়নি। তাই জনগণকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবো।’

সংসদে দাবি আদায় না হওয়ায় বিরোধীদল সড়কে নামতে বাধ্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাই আকাঙ্খা পূরণ হয়নি, তাই জুলাই গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি।’

এসময় অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অনেকেই নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি।’

বিরোধীদলীয় নেতা জানান, জিয়াউর রহমান স্বৈরশাসক নয়, তাই জামায়াতের তিন দিনের প্রদর্শনীর ছবিতে তাকে উপস্থাপন করা হয়। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১১ দলের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...