শিরোনামঃ
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

নাটোরে ১৪ কোটি টাকা মূল্যমানের সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নাটোর জেলা শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন ১ দশমিক ৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। ৩৫ বছর পর উদ্ধার জমির মূল্য ১৪ কোটি টাকা। সোমবার (১০ আগস্ট) বিকালে অবৈধ দখলমুক্ত করে জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আজাহার আলী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন। দক্ষিণ চৌকির পাড় এলাকার মহসিন আলীর নিকট থেকে এই জমি উদ্ধার করে উদ্ধার সম্পত্তির চারদিকে লাল নিশানা এবং জেলা প্রশাসনের মালিকানা সাইনবোর্ড স্থাপন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিকভাবে পুকুরে রুপান্তরিত হয়ে দীর্ঘ ৩৫ বছর যাবত বেদখল ছিল। উদ্ধার এই সম্পত্তি সাইরাত খাস জমি শ্রেণি পরিবর্তন করে সরকারিভাবে ইজারা প্রদান করা হবে।


এ জাতীয় আরো খবর...