ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, যে পরিমাণে ব্যাটারিচালিত অটোরিকশা এসেছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এরা যে চার্জে বসায় সেগুলো বেশিরভাগই অবৈধ সংযোগ। আমরা এই অবৈধ সংযোগ ধরার চেষ্টা করছি। এ ধরনের কাজে গেলে আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায়।
এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। বিগত আওয়ামী সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে।