শিরোনামঃ
সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু দিনে ৩০ নতুন প্ল্যাটফর্ম: অনলাইন জুয়ার থাবায় ডিজিটাল অর্থনীতি রূপালী ব্যাংকের ১৯১ কোটি টাকার অনাদায়ি: পাওনা মেটাতে বেক্সিমকোর ২৬ একর জমি নিলামে পাহাড়, সীমান্ত ও সমতল: বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে দেশ সবুজ সনদের আড়ালে ফাঁদ: সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যুতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায় এড়ানোর প্রতিযোগিতা আমদানি নির্ভরতার ফাঁদে জ্বালানি খাত: নীতিগত গলদ ও অব্যবস্থাপনার চড়া মাশুল সেলেনা গোমেজের বিরুদ্ধে জালিয়াতির মামলা পেশাদারিত্বের ঘাটতি না অজ্ঞতার মাশুল: ফিফার নিষেধাজ্ঞার জালে দেশের ফুটবল সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক / ১১ বার
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দেশে হাম পরিস্থিতির অব্যাহত অবনতিতে মোট মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। রাজধানী ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৪ আগস্ট সকাল ৮টা থেকে ১৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) দেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৮০৩ জন এবং নিশ্চিত হাম শনাক্তের পর ৯৯ জনসহ মোট ৯০২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭২৮ জন সন্দেহজনক এবং ৭০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৭৭৬ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ৫৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট এক লাখ ২৩ হাজার ৪৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছেন, যার মধ্যে এক লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

বিভাগভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, হামের প্রকোপ এবং মৃত্যু উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সবচেয়ে বেশি ৩০৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্তের পাশাপাশি সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে সন্দেহজনক হামে ৩৫২ জন ও নিশ্চিত হামে ৬২ জন, সিলেটে সন্দেহজনক ১৩২ জন ও নিশ্চিত তিনজন, রাজশাহীতে সন্দেহজনক ৯১ জন ও নিশ্চিত তিনজন, ময়মনসিংহে সন্দেহজনক ৭২ জন ও নিশ্চিত দুইজন, চট্টগ্রামে সন্দেহজনক ৬৩ জন ও নিশ্চিত ১০ জন এবং বরিশাল বিভাগে সন্দেহজনক ৪৭ জন ও নিশ্চিত ১৯ জন মারা গেছেন।

খুলনা ও রংপুর বিভাগে সন্দেহজনক হামে যথাক্রমে ৩২ ও ১৪ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে এখন পর্যন্ত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর...