শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুলই ফুটেছে: আব্দুল মালেক স্মরণে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেকের শূন্যতা অনুভূত হচ্ছে বলে মনে করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ অনুভূতির কথা জানান।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে।

আপনার রেখে যাওয়া বাগানে হয়তো ইতোমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামীন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তাওফিক দিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে তার প্রিয় অতিথি হিসেবে কবুল করুন। আমিন।’


এ জাতীয় আরো খবর...