শিরোনামঃ
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংকট: প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ৪ প্রস্তাব ইউরোপের বাজারে পোশাক বাণিজ্যে বড় ধাক্কা: ছয় মাসে আয় কমেছে ১৬ শতাংশের বেশি রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করা লেবাননের অধিকার: ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তিনির্ভর সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ০ বার
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণসহ তিনটি শর্ত পূরণ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতসহ অন্যান্য পলাতক আসামিদের ফেরত আনার অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে এসব বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।

তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি—এই তিন শর্ত পূরণ হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই এ সফর হতে পারে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফর নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হলো।


এ জাতীয় আরো খবর...